প্রিন্ট এর তারিখঃ Jun 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 14, 2026 ইং
হাতিবান্ধায় দুই ভাইয়ের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতায় তদন্তের দাবি স্থানীয়দের

কফিলুর রহমান(বিভাগীয় প্রধান, রংপুর):
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের উত্তর জাওরানি নয়াটারী ৮ নং ওয়ার্ডের দুই ভাই ১.সুশান্ত ও ২.আপন। (পিতাঃ কুরফুল্ল রায়)-এর বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সীমান্তঘেঁষা এলাকায় বসবাসের সুযোগকে কাজে লাগিয়ে তারা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে বিভিন্ন অবৈধ মাদক ও হুন্ডি ব্যবসার পরিচালনা করে আসছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে তাদের বিরুদ্ধে ভারতীয় সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ, পরিবহন ও বিভিন্ন স্থানে সরবরাহের অভিযোগ প্রচলিত রয়েছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে এসব অভিযোগ থাকলেও রহস্যজনক কারণে তাদের কার্যক্রম বন্ধ হয়নি।
অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, ১.সুশান্ত ও ২.আপন অতীতে সাধারণ জীবনযাপন করলেও অল্প সময়ের ব্যবধানে তাদের আর্থিক অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। বর্তমানে তারা বিলাসবহুল জীবনযাপন করছেন এবং ফ্লার্ট বাড়ি সহ বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে স্থানীয়দের দাবি। এ সম্পদের উৎস নিয়েও এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪